ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেহরদাদ আখলাকি কেতাবচি। রোববার দেশটির পার্লামেন্ট তার এই নিয়োগের অনুমোদন দিয়েছে। এর আগে আজিজ নাসিরজাদেহ এই দায়িত্বে ছিলেন, যিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিনেই নিহত হন।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, ‘ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির সদস্যরা আজ প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীবিষয়ক লজিস্টিকস মন্ত্রী হিসেবে মনোনীত মেহরদাদ আখলাখির প্রতি আস্থা ভোট দিয়েছেন।’
এই নিয়োগের মধ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কয়েক মাস ধরে চলে আসা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান হলো। নাসিরজাদেহের মৃত্যুর পর মধ্যবর্তী সময়ে মাজিদ ইবন আল-রেজা এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।
নতুন মন্ত্রী কেতাবচি এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি দেশটির প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক সরঞ্জাম সংগ্রহের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন।























