Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত দশজনের মধ্যে ছয় পর্যটকের পরিচয় প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ঢাকার চার নারী, চুয়াডাঙ্গার এক নারী ও পাঁচ বছর বয়সি এক শিশু রয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন—ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছর বয়সি ফায়িজান আহম্মেদ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাঠের তৈরি ওই রিসোর্টটিতে মোট ৯টি কক্ষ ছিল। শুক্রবার রাতে কিছু পর্যটক চেকআউট করলেও শনিবার সকালে আগুন লাগার সময় বাকি ছয়টি কক্ষে মোট ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে মোট ১০ জনের লাশ উদ্ধার করা হয়।

এই অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও ছয়জন। তারা হলেন- মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, দগ্ধ পাঁচজনের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে এবং তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া পড়ে গিয়ে আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত

সর্বশেষ হালনাগাদ : ০৭:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬