Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অতিরিক্ত সৌরবিদ্যুৎ উৎপাদনে জাতীয় গ্রিডে বিপর্যয়, পুরো শ্রীলঙ্কায় বিদ্যুৎহীন

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে আকস্মিক বিপর্যয়ের কারণে শনিবার পুরো শ্রীলঙ্কায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দিনের বেলায় চাহিদার তুলনায় অতিরিক্ত সৌরবিদ্যুৎ উৎপাদন হওয়ায় গ্রিডে মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি হয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিদ্যুৎহীন হওয়ার কয়েক ঘণ্টা পার হলেও কখন নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লঙ্কা (ইডিএল) জানিয়েছে, গ্রিডের ত্রুটি শনাক্ত করে তা মেরামতের চেষ্টা চলছে। অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় এ বিপর্যয় ঘটেছে বলে তাদের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে।

পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী অনুরা করুনাথিলাকা জানান, পর্যায়ক্রমে বিদ্যুৎ সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জাতীয় গ্রিড পুনরুদ্ধার কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসাবাড়ি ও ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা জাতীয় গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, দেশটিতে বর্তমানে ৩ হাজার মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে, অথচ দিনের বেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা থাকে ২ হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট। বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় প্রায়ই বিতরণ সংস্থাকে এমন কারিগরি ভারসাম্যহীনতার মুখে পড়তে হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত সৌরবিদ্যুৎ উৎপাদনে জাতীয় গ্রিডে বিপর্যয়, পুরো শ্রীলঙ্কায় বিদ্যুৎহীন

সর্বশেষ হালনাগাদ : ০৭:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬