Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৮ ও বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

ইউক্রেনের নয়টি অঞ্চলে রাশিয়ার নতুন করে চালানো হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। এ হামলায় দুটি বড় শপিংমল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ লাখেরও বেশি মানুষের। শুক্রবার ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানা গেছে।

কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিনটি জেলায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় দুজন প্রাণ হারিয়েছেন এবং ১২ জন আহত হন। এছাড়া দোনেৎস্কের ক্রামাতোরস্ক শহরে দুজন ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজনের মৃত্যু হয়। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন এবং রিভনে শহরের শপিংমলে হামলায় আরও একজন নিহত হন।

পোল্যান্ড সীমান্তবর্তী কোভেল শহরের শপিং টার্মিনালে ড্রোন হামলার ফলে সেখানে দাঁড়িয়ে থাকা প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়। এছাড়া সুমি শহরের একটি বিপণিবিতানেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

হামলার পর বিদ্যুৎ ব্যবস্থাপনা বিপর্যস্ত হয়ে পড়লে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় তাৎক্ষণিক মেরামতের কাজ শুরু করে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ সচল করতে প্রকৌশলীরা অবিরাম কাজ করে যাচ্ছেন এবং ইতোমধ্যে বেশ কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৮ ও বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

সর্বশেষ হালনাগাদ : ১২:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬