বান্দরবানের থানচি উপজেলাধীন থানচি-২১ কিলোমিটার-আলীকদম এবং ২১ কিলোমিটার-তিন্দু সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে পর্যটকবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
গত শুক্রবার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কটির বিভিন্ন অংশ মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সড়কটি পুনরায় সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত সব ধরনের পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখতে হবে।
উল্লেখ্য, এর আগেও এই ঝুঁকিপূর্ণ সড়কে একাধিক পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনার কবール পড়েছিল। অতীতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় দুজন নিহত এবং বেশ কয়েকজন পর্যটক আহত হন। সে সময় ৩৮ বিজিবির দ্রুত উদ্ধার তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছিল।






















