Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দুই মাস বিরতির পর বড়পুকুরিয়া কয়লাখনিতে পুনরায় উত্তোলন শুরু

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম ও যন্ত্রপাতি স্থানান্তরের কাজ শেষে দীর্ঘ দুই মাস পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এর আগে ১৩০৯ নম্বর পুরোনো ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে খনিতে উত্তোলন বন্ধ রাখা হয়েছিল। ওই পুরোনো ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলিত হয়েছিল।

খনি কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই মাস ধরে পুরোনো ফেইজ থেকে নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের কাজ সম্পন্ন করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে নতুন ফেইজ থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা তোলার পর শুক্রবার সকাল থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘ দিন পর খনিতে কয়লা উত্তোলন শুরু হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের মাঝে নতুন কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে খনির ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। নতুন এই ফেইজ চালুর ফলে বড়পুকুরিয়ার সামগ্রিক উৎপাদন কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দুই মাস বিরতির পর বড়পুকুরিয়া কয়লাখনিতে পুনরায় উত্তোলন শুরু

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬