Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় সারা দেশে সাড়ে তিন হাজার কোস্টগার্ড সদস্য মোতায়েন: মহাপরিচালক

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৬ অক্টোবর) মিরপুর কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনকালে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান এই তথ্য জানান।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কোস্ট গার্ডের সদস্যরা নিয়োজিত রয়েছেন। পূজার সময় দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে আমাদের সাড়ে ৩ হাজার সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কোস্ট গার্ডের জোনভিত্তিক দায়িত্বের কথা তুলে ধরে মহাপরিচালক জানান, উপকূলীয় এলাকাসমূহের মধ্যে কোস্ট গার্ড পূর্ব জোন ৬৩টি, পশ্চিম জোন ১৪৪টি, দক্ষিণ জোন ৩৭১টি এবং ঢাকা জোন ৩৭টিসহ মোট ৬১৫টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে।

হিন্দু ধর্মাবলম্বীরা যেন তাদের এই প্রধান ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, প্রাণবন্ত ও নিরাপদ পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

পূজার সময় নৌ দুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত থাকবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা নিতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ যোগাযোগ করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় সারা দেশে সাড়ে তিন হাজার কোস্টগার্ড সদস্য মোতায়েন: মহাপরিচালক

সর্বশেষ হালনাগাদ : ০৭:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬