আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি এই কথা জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং বর্তমান সরকারের গৃহীত নানা আর্থিক সংস্কার কর্মসূচির অগ্রগতি দেখে বিশ্বব্যাংক ও আইএমএফ ইতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে। বিশেষ করে ব্যাংকিং ও রাজস্ব খাতের পুনর্গঠন ও সংস্কারে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে বলে আন্তর্জাতিক এই সংস্থাদ্বয় মূল্যায়ন করেছে।
নিজের বক্তব্যে অর্থমন্ত্রী আরও জোর দিয়ে উল্লেখ করেন যে, বাংলাদেশের গৃহীত অর্থনৈতিক নীতি-কৌশল ও পদক্ষেপগুলো পুরোপুরি বিশ্বাসযোগ্য। ফলে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো বৈশ্বিক উন্নয়ন সহযোগীরা শক্তভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।






















