Dhaka ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কৃষিখাতকে লাভজনক ও টেকসই করতে পর্যাপ্ত ভর্তুকি ও প্রণোদনার তাগিদ রাষ্ট্রপতির

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

কৃষিখাতকে লাভজনক ও টেকসই করতে কৃষকদের পর্যাপ্ত প্রণোদনা, সাহায্য ও প্রয়োজনীয় ভর্তুকি দেওয়ার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নানা বাধা থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় সরকারের এই সহায়তা দেওয়া আবশ্যক বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, কায়িক পরিশ্রমে ফসল ফলিয়েও কৃষক সঠিক দাম পান না, আবার ফসল বোনার মৌসুমে তাদের চড়া দামে বীজ কিনতে হয়। এই অব্যবস্থাপনা দূর করতে পচনশীল সবজি ও ফল সংরক্ষণে হিমাগার গড়ে তুলতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কৃষি খাতের বর্তমান সংকট তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, কৃষি এখন আগের মতো লাভজনক না হওয়ায় অনেকেই পেশা পরিবর্তন করছেন, যার ফলে মাঠে কৃষি শ্রমিকের সংকট দেখা দিচ্ছে। সংকট উত্তরণে প্রণোদনা বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির উর্বরতা রক্ষার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে পেঁয়াজ ও ফল উৎপাদনে দেশের অসামান্য অগ্রগতির কথা উল্লেখ করে তিনি গুণগত মান বজায় রেখে বিদেশে কৃষিপণ্য রপ্তানির তাগিদ দেন।

অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিজ্ঞানীদের অবদানের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, বিজ্ঞানীদের গবেষণার পরিবেশ ও সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও তাঁদের নিশ্চিত পেনশনের আওতায় আনা উচিত। অতীত দুর্নীতি ও ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে একটি টেকসই কৃষি ব্যবস্থা ও সমৃদ্ধ দেশ গড়তে দেশবাসীকে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কৃষিখাতকে লাভজনক ও টেকসই করতে পর্যাপ্ত ভর্তুকি ও প্রণোদনার তাগিদ রাষ্ট্রপতির

সর্বশেষ হালনাগাদ : ০৩:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬