Dhaka ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ১৭০২ প্রার্থী

  • সর্বশেষ হালনাগাদ : ০২:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে স্ব স্ব ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তারা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে বেতন-ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া শেষে পিএসসি ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করেছিল। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ১৭০২ জন প্রার্থীর চূড়ান্ত গেজেট জারি করা হলো।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ১৭০২ প্রার্থী

সর্বশেষ হালনাগাদ : ০২:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬