২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস)। এর মধ্যে বর্তমানে অন্তত ৩৫০ জন শিশু অত্যন্ত অমানবিক ও প্রতিকূল পরিবেশে বন্দিজীবন কাটাচ্ছে।
সংগঠনটির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আটক শিশুদের নিয়মিত ভয়ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ বা শুনানির তারিখ ছাড়াই দীর্ঘদিন তাদের আটকে রাখায় শিশুদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়ছে।
এ ধরনের পদক্ষেপকে মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, শিশুদের বেআইনি বন্দিদশা থেকে মুক্ত করতে এবং বন্দিশালায় নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।























