Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: নয়ন

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

মাগুরা জেলার প্রশাসনিক ব্যবস্থার একটি নির্দিষ্ট অংশ দীর্ঘকাল ধরে নির্যাতিত ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতাকর্মীদের বঞ্চিত করে সুকৌশলে ছাত্রলীগ এবং জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের কর্মীদের নানাবিধ সুযোগ-সুবিধা পাইয়ে দিচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তার দ্ব্যর্থহীন দাবি, প্রশাসনের ভেতরের এই ধরনের বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ডের মধ্য দিয়েই মূলত দলীয় প্রধান ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিশানা করে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন শাখা বিএনপি আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির আসনে থেকে তিনি এই গুরুতর অভিযোগগুলো উপস্থাপন করেন। রবিউল ইসলাম নয়ন তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, মাগুরার প্রশাসনিক কাঠামোর নানা কার্যক্রমে আমরা লক্ষ্য করছি যে, দীর্ঘদিনের নির্যাতিত ও পরীক্ষিত বিএনপি কর্মীদের একপাশে সরিয়ে রেখে ইচ্ছাকৃতভাবে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের লোকজনকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এর একটি বাস্তব উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, সম্প্রতি মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককেও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করার গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও যোগ করেন, মহম্মদপুর উপজেলায় তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে মোট ৯২ জন কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো ২৫ জনই সরাসরি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা এই অনিয়মের ব্যাপারে সমস্ত তথ্য-প্রমাণসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের দপ্তরে লিখিত আবেদনপত্র পেশ করলেও অদ্যাবধি তার কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

প্রশাসনের দায়িত্বশীলদের সতর্ক করে দিয়ে যুবদল নেতা নয়ন উচ্চারণ করেন, এই ধরনের অপত্পরতার মাধ্যমে প্রশাসনের একটি বিশেষ মহল সুকৌশলে আমাদের আবেগ ও শ্রদ্ধার সর্বোচ্চ স্থান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা আগামীতে বিএনপি তথা তারেক রহমানের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাবেন, মাগুরা ও মাগুরা-২ নির্বাচনী এলাকার পবিত্র মাটিতে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি সাপেক্ষে তাদের মোকাবিলায় প্রয়োজনে আবারও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, অতীতে ভোটের আগেও আমরা আপনাদের পাশে ছিলাম এবং আজীবন জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনাদের সঙ্গেই থাকব।

আসন্ন স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে রবিউল ইসলাম নয়ন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আর মাত্র কিছু মাস বাদেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা নিজেদের বিচক্ষণতা দিয়ে যাচাই-বাছাই করে সৎ ও যোগ্য প্রার্থী মনোনীত করবেন। অতপর তাদের বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে আমাদের পরম শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের হাতকে আরও বেশি শক্তিশালী করতে হবে।

নহাটা রানী পতিত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই কর্মীসভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্য সচিব মো. আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়কদ্বয় গোলাম রব্বানী হিরো ও মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, বর্তমান যুবদলের সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ এবং ছাত্রদলের সদস্যসচিব মো. রজব আলী। এছাড়া বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মীসভায় সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: নয়ন

সর্বশেষ হালনাগাদ : ১০:২২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬