Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তিন মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮%

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

চলতি ২০২৬ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) খানিকটা বৃদ্ধি পেয়েছে। এ সময় দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৩৪ কোটি ৬৯ লাখ ডলার, যা আগের বছরের ২০২৫ সালের একই সময়ের অর্জিত হিসাবের তুলনায় ১২ দশমিক ৭৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত বিদেশি বিনিয়োগ সংক্রান্ত সাম্প্রতিক হালনাগাদ পরিসংখ্যানে এই ইতিবাচক চিত্র উঠে এসেছে। ব্যাংকটির পরিসংখ্যান অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল-জুন মেয়াদে দেশে নিট এফডিআই এসেছিল ৩০ কোটি ৭৬ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি পঞ্জিকা বছরের এপ্রিল-জুন প্রান্তিকে মোট ১১১ কোটি ৩২ লাখ ডলারের এফডিআই বাংলাদেশে এসেছে। তবে একই সময়ে বিদেশি বিনিয়োগকারীরা ৭৬ কোটি ৬৩ লাখ ডলার মূলধন ও মুনাফা হিসেবে ফেরত নিয়ে গেছেন। ফলে নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯ লাখ ডলারে। অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে মোট ১০৯ কোটি ৪৭ লাখ ডলারের এফডিআই বাংলাদেশে এসেছিল, যার মধ্যে ৭৮ কোটি৭১ লাখ ডলার ফেরত নিয়ে গিয়েছিলেন বিনিয়োগকারীরা।

বিনিয়োগের খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে নিট নতুন মূলধন বা ইক্যুইটি এসেছে ৭ কোটি ৭৪ লাখ ২০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের (৮ কোটি ১৩ লাখ ডলার) চেয়ে ৪ দশমিক ৭৭ শতাংশ কম। তাছাড়া আন্তকোম্পানি ঋণ খাত থেকে বিনিয়োগ এসেছে ৮৬ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ৮৫ দশমিক ১৭ শতাংশ হ্রাস পেয়েছে। তবে আগের বিনিয়োগের ওপর পাওয়া আয় থেকে পুনর্বিনিয়োগ বা ‘রিইনভেস্টেড আর্নিংস’ অর্জিত হয়েছে ২৬ কোটি ৯ লাখ ডলার। গত বছরের ১৬ কোটি ৮২ লাখ ডলারের তুলনায় এবার পুনর্বিনিয়োগের পরিমাণ ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রান্তিকভিত্তিক (ত্রৈমাসিক) বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৬ বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় দ্বিতীয় প্রান্তিকে নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমেছে। প্রথম প্রান্তিকে নিট এফডিআই ছিল ৪৪ কোটি ৭৩ লাখ ১০ হাজার ডলার। তবে রাজনৈতিক নানা অনিশ্চয়তা ও নানাবিধ চ্যালেঞ্জ সত্ত্বেও সার্বিকভাবে গত বছর নিট এফডিআই আসার প্রবণতায় ৩৯ দশমিক ৩৫ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তিন মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮%

সর্বশেষ হালনাগাদ : ১০:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬