Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নামজারির জন্য ঘুষ বাণিজ্য: তহশিলদার সোবাহানের দুর্নীতির ভিডিও ফাঁস

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নামজারি করার জন্য সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) আবদুস সোবাহানের বিরুদ্ধে দরকষাকষি করে উৎকোচ নেওয়ার এমন বেশ কিছু ভিডিও প্রমাণ প্রতিবেদকের হাতে এসেছে।

ভুক্তভোগী মহিউদ্দিন খন্দকার নামের এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি গত ২০ মে ভূমিসেবা মেলার সময় কয়েকটি দলিলের নামজারির জন্য তহশিলদার সোবাহানের শরণাপন্ন হন। সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে সোবাহান নামজারি বাবদ প্রথমে ৭০ হাজার টাকা দাবি করেন। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে দরকষাকষির মাধ্যমে তা কমিয়ে ২০ হাজার টাকায় রফা হয়। চুক্তি অনুযায়ী অগ্রিম হিসেবে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ১০ হাজার টাকা হাতিয়ে নেন ওই কর্মকর্তা।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও চারটি দলিলের পরিবর্তে মাত্র দুটি দলিলের একটি নামজারি সম্পন্ন করা হয়েছে। অথচ এই একটি নামজারির জন্য সরকারি ফি নির্ধারিত রয়েছে মাত্র এক হাজার ১৭০ টাকা। এছাড়া পর্চা প্রিন্ট করার সময় চুক্তিকৃত টাকার বাইরেও জোর করে সরকারি ফি আদায় করা হয়। ভূমি অফিসের সামনের এক কম্পিউটার ব্যবসায়ীর সাক্ষ্যেও ঘটনার সত্যতার মিল পাওয়া গেছে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তহশিলদার আবদুস সোবাহান দাবি করেছেন, তিনি নিয়ম অনুযায়ী কেবল সরকারি ফি বাবদ নির্ধারিত দুই হাজার ৬৭০ টাকা গ্রহণ করেছেন। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নামজারির জন্য ঘুষ বাণিজ্য: তহশিলদার সোবাহানের দুর্নীতির ভিডিও ফাঁস

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬