Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আলেমদের সংগ্রাম ও অবদানের ইতিহাস সংরক্ষণে বিশেষ প্রকাশনা ‘উত্তরাধিকার’

  • সর্বশেষ হালনাগাদ : ১২:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

দেশের বিভিন্ন সামাজিক ও ঐতিহাসিক আন্দোলনে আলেম-ওলামাদের অবদান প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেছেন দেশের বিশিষ্টজনেরা। আলেমদের এই অবদান যথাযথভাবে ইতিহাসের পাতায় তুলে ধরা অত্যন্ত জরুরি বলে মনে করেন তাঁরা।

রাজধানীর বায়তুল মোকাররম ইসলামি বইমেলায় আল্লামা শাহ আহমাদ শফি (রহ.) ও আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর স্মরণে প্রকাশিত ‘তুরাস-এর উত্তরাধিকার’ নামক বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেল।

সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাধীনতাত্তোর নানা আন্দোলন-সংগ্রামে আলেমদের ঐতিহাসিক ভূমিকা থাকলেও তা প্রায়ই উপেক্ষিত থেকেছে। নতুন প্রজন্মকে সেই ইতিহাস সম্পর্কে সচেতন করতেই এই গবেষণাধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় আলেম-ওলামাদের কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজস্ব নীতি ও শক্তিতে অটল থেকে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আলেমদের সংগ্রাম ও অবদানের ইতিহাস সংরক্ষণে বিশেষ প্রকাশনা ‘উত্তরাধিকার’

সর্বশেষ হালনাগাদ : ১২:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬