ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) রাজনৈতিক কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খান। শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট একটি নির্ধারিত জায়গা ছাড়া অন্য কোনো স্থানে বিক্ষোভ সমাবেশের আইনি অনুমতি ছিল না। অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টা করায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে আন্দোলনকারীদের দাবি, তাঁরা পূর্বে অনুমতি চেয়ে চিঠি পাঠালেও পুলিশের পক্ষ থেকে সাড়া দেওয়া হয়নি।
আটক হওয়ার পর পুলিশ ভ্যানের ভেতর থেকেই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই অভিনেতা। উল্লেখ্য, এই কর্মসূচীকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতেও চারজন সাবেক মুখ্যমন্ত্রীসহ বিপুলসংখ্যক প্রতিবাদকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।























