Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বরিশালের উজিরপুরে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। শনিবার উজিরপুর পৌরসভার কালীর বাজারসহ সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন।

অভিযান চলাকালে জমে থাকা পানির উৎস ও এডিস মশার সম্ভাব্য বংশবিস্তারের স্থানগুলো শনাক্ত করা হয়। ফগার মেশিনের সাহায্যে কীটনাশক ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ফুলের টব, টায়ার, বালতি বা ড্রামে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়।

ইউএনও মো. আলী সুজা বলেন, কেবল প্রশাসনের পদক্ষেপে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী তিন মাস প্রতি শনিবার পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬