Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পোশাক রপ্তানিতে ৩ মাসে আয় ছাড়াল ১ হাজার ৫৭ কোটি ডলার

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) তৈরি পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৯৯৭ কোটি ৪ লাখ ডলার। সেই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১০ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি প্রধান বাজারে রপ্তানি কমলেও যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারগুলোতে ইতিবাচক গতি থাকায় সামগ্রিক আয়ে প্রবৃদ্ধি বজায় রয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে নিট পোশাক খাত থেকে এসেছে ৫৯৬ কোটি ৩৮ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৮৮ শতাংশ বেশি। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় ৫ দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ কোটি ৪৮ লাখ ডলারে।

তৈরি পোশাকের শীর্ষ বাজার ইউরোপীয় ইউনিয়নে জুলাই-সেপ্টেম্বর সময়ে ৪৯০ কোটি ৪০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা মোট পোশাক রপ্তানির ৪৬ দশমিক ৩৬ শতাংশ। এ অঞ্চলে প্রবৃদ্ধি ৩ দশমিক ৩৩ শতাংশ। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে স্পেনে রপ্তানি ১৩ দশমিক ৭৩ শতাংশ এবং নেদারল্যান্ডসে ৯ দশমিক ০২ শতাংশ বেড়েছে। তবে ফ্রান্সে ৪ দশমিক ৯১ শতাংশ এবং জার্মানিতে শূন্য দশমিক ১৫ শতাংশ রপ্তানি কমেছে।

একক দেশ হিসেবে সর্ববৃহৎ বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২২২ কোটি ৯ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে ১০ দশমিক ৪০ শতাংশ বেশি। মোট পোশাক রপ্তানির ২০ দশমিক ৯৯ শতাংশ গেছে দেশটিতে। এছাড়া যুক্তরাজ্যে ৫ দশমিক ৯৪ শতাংশ বেড়ে রপ্তানি দাঁড়িয়েছে ১২৯ কোটি ২১ লাখ ডলারে এবং কানাডায় ৩ দশমিক ৮৫ শতাংশ বেড়ে আয় হয়েছে ৩৪ কোটি ৯৭ লাখ ডলার।

প্রচলিত বাজারের বাইরে অপ্রচলিত গন্তব্যগুলোতে ১৮১ কোটি ১৯ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যেখানে প্রবৃদ্ধি ৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে তুরস্কে ১২৩ দশমিক ১৪ শতাংশ, ব্রাজিলে ৪১ দশমিক ৫৮ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাতে ১৮ দশমিক ৬৭ শতাংশ রপ্তানি বৃদ্ধি পেয়েছে। তবে রাশিয়া, নিউজিল্যান্ড ও ভারতের বাজারে পোশাক রপ্তানি কমেছে। খাতসংশ্লিষ্টদের মতে, ইউরোপের কয়েকটি দেশে বিক্রি কমায় এখন নতুন বাজার সম্প্রসারণ ও পুরোনো বাজার ধরে রাখার তৎপরতা জোরদার করা জরুরি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পোশাক রপ্তানিতে ৩ মাসে আয় ছাড়াল ১ হাজার ৫৭ কোটি ডলার

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬