Dhaka ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একযোগে অভিযান, বিভিন্ন বিভাগ থেকে গ্রেপ্তার ৫১৫ জন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৪৭টি পৃথক মামলা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন অভিযানের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মহানগরীর ৯টি বিভাগ ও গোয়েন্দা শাখা একযোগে এ অভিযান পরিচালনা করে। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২০ জন এবং তেজগাঁও বিভাগে ৯২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মতিঝিল বিভাগে ৭৬, ওয়ারী বিভাগে ৬৪, উত্তরা বিভাগে ৪৬, গুলশান বিভাগে ৩৭, লালবাগ বিভাগে ৩৪, রমনা বিভাগে ৩০ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র, বিস্ফোরকের আলামত ও মাদকদ্রব্য জব্দ করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ৫টি চাকু, ককটেল বিস্ফোরণের অবশিষ্টাংশসহ ৫৩টি লোহার পেরেক (তারকাটা), ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা, ১২১.৩ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ার। এছাড়া ১টি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একযোগে অভিযান, বিভিন্ন বিভাগ থেকে গ্রেপ্তার ৫১৫ জন

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬