Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ বৃদ্ধি প্রধান অগ্রাধিকার

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারকরণ, কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব সুদৃঢ় করা এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান। দ্য ডেইলি ক্যাম্পাস (টিডিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আগামী ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও পরীক্ষিত উন্নয়ন অংশীদার উল্লেখ করে তিনি বলেন, জাপানি অর্থায়ন ও প্রযুক্তিতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ইতোমধ্যেই এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এ সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও প্রযুক্তিগত অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট নিরসনে আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যা দুই দেশের দ্বিপক্ষীয় আস্থা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।

একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের যুবরাজের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শিগগিরই সুবিধাজনক সময়ে সৌদি আরব সফর করবেন। তা ছাড়া সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করায় তাঁকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা জানানোর প্রস্তুতি রাখা হচ্ছে। পবিত্র মক্কা ও মদিনা শরিফের নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি পুনর্ব্যক্ত করেন যে, মুসলিম বিশ্বের পবিত্র স্থানগুলোর সুরক্ষায় বাংলাদেশ প্রয়োজনে যেকোনো সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে উক্ত সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মু. নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সচিব মো. মোখতার আহমেদ এবং বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ বৃদ্ধি প্রধান অগ্রাধিকার

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬