Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পুঠিয়ায় চেয়ারম্যান ও সচিবহীন ইউনিয়ন পরিষদ, সেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

রাজশাহীর পুঠিয়া উপজেলার চার নম্বর ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান ও সচিব না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে পরিষদে গিয়ে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে সেবাগ্রহীতাদের। কলেজে ভর্তির সনদ, মৃত্যুসনদ কিংবা ভোটার হওয়ার প্রত্যয়নপত্র নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কোনো প্রতিকার। গত বুধবার ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, চেয়ারম্যানের কক্ষের পাশাপাশি উদ্যোক্তার ঘরেও ঝুলছে তালা। পরিষদে উপস্থিত ছিলেন কেবল হিসাব সহকারী ও দুজন গ্রাম পুলিশ। এলাকার বাসিন্দা আব্দুল নুর ও আফসানা মিমি জানান, গত কয়েক দিন ধরে ঘুরেও তারা কোনো প্রয়োজনীয় সনদপত্র সংগ্রহ করতে পারেননি। এদিকে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা পুঠিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, সচিবের মৃত্যুর কারণে সাময়িকভাবে এই জটিলতার সৃষ্টি হয়েছে। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান জানান, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এবং খুব শীঘ্রই সেবাগ্রহীতারা যাতে নিয়মিত সেবা পান, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পুঠিয়ায় চেয়ারম্যান ও সচিবহীন ইউনিয়ন পরিষদ, সেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬