বাংলাদেশের বেসরকারি খাতে প্রস্তাবিত সাবমেরিন ক্যাবল প্রকল্প নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইকোনমিক মিনিস্টার ফজলে রাব্বির মাধ্যমে তৎকালীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছে পাঠানো এক ই-মেইলে এই আপত্তির কথা জানানো হয়।
প্রকল্পটির কার্যক্রম স্থগিত না করা হলে ভবিষ্যতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বন্ধের কঠোর বার্তাও দেওয়া হয়েছে ওই ই-মেইলে। এর ফলে দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিনিয়োগ নতুন সংকটের মুখে পড়েছে।


























