ইসরাইল গাজায় চলমান সামরিক অভিযানে মানবাধিকার ও সশস্ত্র সংঘাতের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফ। জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আয়োজিত এক বিতর্কে তিনি এই মন্তব্য করেন।
সিনেটর অসফ উল্লেখ করেন, গাজায় সংঘটিত অপরাধ গণহত্যা কি না, তা নির্ধারণের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)। এ সময় তিনি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক কলিন্সের কঠোর সমালোচনা করেন, কারণ কলিন্স আইসিসির ওপর নিষেধাজ্ঞা এবং সংস্থাটির অর্থায়ন বন্ধ করার প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা ৭৪ হাজারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এই হামলা বন্ধে বিভিন্ন মহল থেকে প্রতিনিয়ত চাপ বৃদ্ধি পাচ্ছে।























