Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দেড় বছরের উত্তেজনার অবসান: গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতিতে ত্রিপক্ষীয় চুক্তি

  • সর্বশেষ হালনাগাদ : ১২:২১:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে চলা কূটনৈতিক টানাপোড়েন ও বৈশ্বিক আলোচনার অবসান ঘটিয়ে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডে সামরিক অবস্থান নিশ্চিত করতে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিন পক্ষের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় বলে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।

নতুন এই চুক্তির শর্তানুযায়ী, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটি স্থাপনসহ উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি বজায় রাখার আইনি অধিকার পাবে। একই সাথে যুক্তরাষ্ট্রের কোনো ভূ-রাজনৈতিক প্রতিপক্ষ বা বৈরী শক্তি যেন এই কৌশলগত দ্বীপে ঘাঁটি স্থাপন করতে না পারে, চুক্তিতে তা স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতাকে যুক্তরাষ্ট্রের বহুল কাঙ্ক্ষিত একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, তাঁর প্রত্যক্ষ দিকনির্দেশনায় মার্কিন প্রতিনিধিরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সাথে দীর্ঘ আলোচনা পরিচালনা করেছেন, যেন ওয়াশিংটন ও গ্রিনল্যান্ডের সার্বিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের পূর্ণ এক্তিয়ার চিরকাল বহাল থাকে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দেড় বছরের উত্তেজনার অবসান: গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতিতে ত্রিপক্ষীয় চুক্তি

সর্বশেষ হালনাগাদ : ১২:২১:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬