Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কর্ণফুলীতে সিডিএর জায়গা দখল করে নির্মিত এস আলমের কারখানার প্রাচীর গুঁড়ো করা হয়েছে

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জায়গা দখল করে গড়ে তোলা এস আলমের স্টিল ও ইস্পাত কারখানার সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়েছে। সোমবার সিডিএর উদ্যোগে পরিচালিত দুই ঘণ্টাব্যাপী অভিযানে কারখানার প্রায় ৩০০ মিটার সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়।

অভিযান চলাকালে সিডিএর জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের একটি মার্কেটের প্রায় ২০টি দোকানও উচ্ছেদ করা হয়। সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিমুন তানজীমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সিডিএর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সিডিএর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান জানান, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় সংশ্লিষ্টদের বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত জায়গায় নতুন করে যাতে কোনো অবৈধ দখলদারিত্ব না ঘটে, সেজন্য সিডিএ একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কর্ণফুলীতে সিডিএর জায়গা দখল করে নির্মিত এস আলমের কারখানার প্রাচীর গুঁড়ো করা হয়েছে

সর্বশেষ হালনাগাদ : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬