Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

দেশের তরুণ সমাজকে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি চতুর্থ শিল্প বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তরের মতো আধুনিক প্রযুক্তির সঙ্গে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাংকের সুদের হার কমানোর তাগিদ দিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেওয়া স্বল্প সুদের ঋণ দেশের পিছিয়ে পড়া অঞ্চলে শিল্পায়নে যুগান্তকারী ভূমিকা রেখেছিল।

সাক্ষাৎকালে ডিসিসিআই প্রতিনিধিদল ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতির কথা জানান। তারা আসন্ন ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, অতীতে লুটপাটতন্ত্রের কারণে দেশের ব্যাংকিং খাত ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের আরও বেশি অবদান রাখার আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ হালনাগাদ : ১১:২৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬