Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ করতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অভিমুখে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর বিশ্বমঞ্চের এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভাষণ দেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তাঁর পূর্বনির্ধারিত এই যুক্তরাষ্ট্র সফরটি কিছুটা সংক্ষিপ্ত করেছেন; ফলে ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতের ফ্লাইটেই তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।

​সংক্ষিপ্ত সময়কালের এই সফরে বেশ কিছু উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা আলোচনার পাশাপাশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ইস্যু নিয়ে ঢাকা কর্তৃক আয়োজিত বিশেষ গোলটেবিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

​এ ছাড়া নিউ ইয়র্কে অবস্থানকালে বৈশ্বিক প্রধান প্রধান সংস্থার শীর্ষ নির্বাহীদের সাথে তাঁর একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থাপ্রধানের সাথে বৈঠক নির্ধারিত রয়েছে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক নৈশভোজেও আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০১:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬