Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৪ অক্টোবর ২০২৬) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

সভায় জানানো হয় যে, এ বছর কুড়িগ্রাম জেলার মোট ১১টি থানার আওতাধীন এলাকায় সর্বমোট ৫৬৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপিত হবে। এর মধ্যে নির্দিষ্ট মণ্ডপগুলোর পরিসংখ্যান তুলে ধরে বলা হয়—কুড়িগ্রাম সদরে ৮২টি, রাজারহাটে ১৩১টি, উলিপুরে ১২৫টি, নাগেশ্বরীতে ৭৫টি, ফুলবাড়ীতে ৭৮টি, ভূরুঙ্গামারীতে ১৬টি, কচাকাটায় ১৭টি, চিলমারীতে ২৮টি, চর রাজিবপুরে ১টি, রৌমারীতে ৯টি এবং ঢুষমারায় ১টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার যাবতীয় কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান যে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, দীর্ঘদিনের অসাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো ধরনের গুজব বা উসকানিমূলক তথ্য রোধে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সফল করার লক্ষে জেলা পুলিশ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের জনসাধারণকে হাত মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানানো হয়। উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬