Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিনের জমে থাকা ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণ শুরু

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর ধরে পড়ে থাকা বিপজ্জনক ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যালের প্রথম চালান অপসারণ করা হয়েছে। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রথম ধাপে ৯টি কনটেইনার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঠানো হয়েছে।

বন্দর সূত্র জানায়, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে এসব কেমিক্যাল নারায়ণগঞ্জের ‘ওয়াটা কেমিক্যালস’-এর কারখানায় পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হবে। ধাপে ধাপে বন্দরের অন্যান্য কনটেইনারও সরিয়ে নেওয়া হবে।

প্রায় ১৫ থেকে ২০ বছর আগে আমদানিকৃত এসব কেমিক্যাল মামলা ও আইনি জটিলতার কারণে খালাস না করায় ইয়ার্ডে পড়ে থেকে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছিল। অপসারণ করা এই কনটেইনারগুলোতে মিথানল, সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড এবং থিনারের মতো অত্যন্ত দাহ্য রাসায়নিক রয়েছে।

কাস্টমস হাউজ চট্টগ্রামের সহকারী কমিশনার রাসেল আহমেদ জানান, বন্দরের কন্টেইনার জট কমানো এবং সার্বিক নিরাপত্তা বাড়াতে মোট ১৫১ টনের কাছাকাছি এসব বিপজ্জনক রাসায়নিক নিয়ম মেনে ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিনের জমে থাকা ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণ শুরু

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬