Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বৈশ্বিক ‘ইনভেস্টমেন্ট হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

বাংলাদেশকে আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র বা ‘ইনভেস্টমেন্ট হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের অনুকূল ও ইতিবাচক পরিবেশ তৈরিতে সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, আঞ্চলিক সম্ভাবনা এবং বাংলাদেশের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে একটি স্থিতিশীল, প্রযুক্তিগতভাবে আধুনিক এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে সুদৃঢ় বিশ্বব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে এই ‘বে অব বেঙ্গল কনভারসেশন’। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এই সম্মেলনে এবার বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় ২০০ জন নিবন্ধিত বক্তা, ৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি এবং এক হাজারের বেশি আমন্ত্রিত অতিথি অংশ নিচ্ছেন। সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ ও মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক, আন্তর্জাতিক নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা সরাসরি যুক্ত হয়েছেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে সমসাময়িক বিশ্ব ও আঞ্চলিক প্রেক্ষাপটের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক ভূরাজনীতি ও নিরাপত্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, মানব নিরাপত্তা এবং গণতন্ত্র ও সুশাসন। আগামী দুই দিনে একাধিক সেশনের মাধ্যমে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা এসব বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতবাদ শেয়ার করবেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বৈশ্বিক ‘ইনভেস্টমেন্ট হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬