Dhaka ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাকাত ব্যবস্থাপনার সংকট: অপ্রতুল আদায় ও অব্যবহৃত খাত

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সেই অনুপাতে জাকাত আদায়ের পরিমাণ খুবই সীমিত। বিভিন্ন গবেষণায় বাংলাদেশে জাকাতের সম্ভাব্য পরিমাণ ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা বলা হলেও সরকারি তহবিলে জমা হয় নামমাত্র অঙ্ক। তবে কেবল জাকাত আদায়ের পরিমাণ কম হওয়াই মূল সমস্যা নয়, বরং এর সঠিক বণ্টন-কাঠামোর অভাবও এর জন্য দায়ী।

ইসলাম ধর্মে জাকাত ব্যয়ের আটটি খাত নির্দিষ্ট করা থাকলেও এর মধ্যে সপ্তম ও অষ্টম খাত—যথাক্রমে ‘ফি-সাবিলিল্লাহ’ এবং ‘ইবনিস-সাবিল’ বা মুসাফির—আমাদের দেশে প্রায় অব্যবহৃতই রয়ে গেছে। অথচ বর্তমান সময়ের অন্যতম বড় দুটি সংকট—রোহিঙ্গা সংকট এবং প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষের দুর্দশা—এই খাতের সঙ্গেই সরাসরি সম্পর্কিত।

কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষ কিংবা নদীভাঙনে ভিটেমাটি হারানো অসহায় ব্যক্তিরা ইসলামী ফিকহের পরিভাষায় জাকাতের হকদার। শরণার্থী, বাস্তুচ্যুত ও পথশিশুদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনে জাকাতের এই প্রাচীন খাতগুলোকে আধুনিক সময়ে কার্যকরভাবে ব্যবহার করা গেলে দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার চিত্র অনেকটাই বদলে যেতে পারে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাকাত ব্যবস্থাপনার সংকট: অপ্রতুল আদায় ও অব্যবহৃত খাত

সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬