শুল্কমুক্ত মদ অনুমোদনবিহীন ওয়্যারহাউসে রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ এক যৌথ অভিযানে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এই অভিযান পরিচালনা করেছে।
প্রাথমিকভাবে গুরুতর অসংগতি পাওয়ায় এবং অধিকতর যাচাইয়ের জন্য ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল।


























