Dhaka ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে দুই ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি অবিস্ফোরিত ককটেল

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে স্থানটি থেকে আরও ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের অধিবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত কয়েক দিন ধরে এ বিরোধ ঘিরে পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার সকালে কবিরাজপাড়া এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে ককটেল ফুটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাঁড়াশি অভিযান শুরু করে এবং একটি নির্দিষ্ট স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

স্থানীয় অধিবাসীদের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ও বিরোধ রয়েছে। তাঁদের ধারণা, এই গোষ্ঠীগত বিরোধ ও নিজেদের প্রভাব জাহির করার উদ্দেশ্যেই ককটেলগুলো এখানে মজুত করা হয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১১টি ককটেল উদ্ধার করেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তৎপর রয়েছে, তবে দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে দুই ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি অবিস্ফোরিত ককটেল

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬