Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ইসলামী মূল্যবোধের সঠিক প্রচার ও প্রসার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীর শেখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী রাজনীতির অনুসারী দাবি করলেও তারা প্রকৃত ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছে। বর্তমানে রাষ্ট্র পুনর্গঠনে জামায়াতের কোনো মনোযোগ নেই উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ধর্মকে পুঁজি করে এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে ক্ষমতার রাজনীতি করাই দলটির মূল লক্ষ্য। এ সময় নির্বাচনের আগে নানা ধরনের অপপ্রচার ও ধর্মীয় বিভ্রান্তি দূর করে মানুষকে সচেতন করার জন্য হেফাজত আমিরকে ধন্যবাদ জানান তিনি।

রাশেদ খাঁন আরও জানান, রাষ্ট্র পুনর্গঠনে বর্তমান সরকারকে সবার সহযোগিতা করা উচিত বলে মনে করেন হেফাজত আমির। সৌজন্য সাক্ষাতের সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬