Dhaka ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

৯ দিন ধরে অচলাবস্থা চুয়েটে: উপাচার্যের রদবদল ও অভ্যন্তরীণ কোন্দলের নেপথ্য

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

উপাচার্য পদে রদবদলের ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবম দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে চলমান সংকট নিরসনে কর্তৃপক্ষের উদাসীনতার নিন্দা জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য পরিবর্তন ও নতুন নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হলেও মূলত ক্ষমতাসীন দলের স্থানীয় রাজনীতির বিরোধের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এই অভ্যন্তরীণ কোন্দলের খেসারত দিতে হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়কে। চলতি বছরের ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এর আগে এই দায়িত্বে ছিলেন মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়্যা।

খোঁজ নিয়ে জানা গেছে, নিয়োগ পাওয়ার পর থেকেই অধ্যাপক সায়েমের ওপর বিভিন্ন মহলের চাপ ছিল। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে সরকারের একজন মন্ত্রীকে অতিথি করার পর স্থানীয় এক প্রভাবশালী প্রতিমন্ত্রীর অনুসারী নেতাকর্মীদের ক্ষোভ আরও বেড়ে যায়, যা শেষ পর্যন্ত উপাচার্যের পদত্যাগের মধ্য দিয়ে রূপ নেয়। তবে এ বিষয়ে সাবেক উপাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৯ দিন ধরে অচলাবস্থা চুয়েটে: উপাচার্যের রদবদল ও অভ্যন্তরীণ কোন্দলের নেপথ্য

সর্বশেষ হালনাগাদ : ০৫:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬