কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ব্যবহৃত চিপের ব্যাপক চাহিদার ফলে সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটির রপ্তানি ৮৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২০ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত দেশটির শুল্ক বিভাগের প্রাথমিক তথ্যে জানা যায়, এই রেকর্ডের মূল চালিকাশক্তি ছিল সেমিকন্ডাক্টর বা চিপ রপ্তানি। শুধুমাত্র সেপ্টেম্বরেই চিপ রপ্তানি ২৬০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৬০ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশটির মোট মাসিক রপ্তানির প্রায় অর্ধেক।
চলতি বছরের প্রথম ৯ মাসে দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানি ৮১৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা গত পুরো বছরের রপ্তানিকে ইতোমধ্যে ছাড়িয়ে গেছে। দেশটির শীর্ষ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্স বৈশ্বিক বাজারের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

























