Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নওগাঁয় প্রশাসনের হস্তক্ষেপে চার দিন পর স্বাভাবিক হলো বাস ও সিএনজি চলাচল

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যকার সংঘর্ষের জেরে টানা চার দিন বন্ধ থাকার পর অবশেষে নওগাঁয় অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস এবং সিএনজি চলাচল স্বাভাবিক হয়েছে। প্রশাসনের মধ্যস্থতায় উভয় পক্ষের সমঝোতার পর বৃহস্পতিবার সকাল থেকে পুরোপুরি স্বাভাবিক হয় যান চলাচল। দীর্ঘ সময় ধরে পরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে মারামারির ঘটনা ঘটে। এর প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। পরে পাল্টাপাল্টি অবস্থানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় প্রশাসন, পরিবহন শ্রমিক নেতা এবং অটোরিকশা মালিক-চালক সমিতির দফায় দফায় বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক জানান, নির্দিষ্ট কিছু শর্ত ও শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাস ও সিএনজির পৃথক স্টেশন নির্ধারণ করে যান চলাচল শুরু হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নওগাঁয় প্রশাসনের হস্তক্ষেপে চার দিন পর স্বাভাবিক হলো বাস ও সিএনজি চলাচল

সর্বশেষ হালনাগাদ : ০৫:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬