Dhaka ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

একটি ক্যাশলেস বাংলাদেশ ও শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলা কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সেবায় গ্রাহক বা ব্যবসায়ীদের কোনো ধরনের ফি বা অতিরিক্ত চার্জ দিতে হবে না।

বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উদ্বোধনের পর তিনি পুরো লেনদেন প্রক্রিয়াটি নিজে পরিদর্শন করেন।

অর্থমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ফুটপাতের ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণির মানুষ যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে কিউআর কোডের মাধ্যমে খুব সহজেই টাকা গ্রহণ করতে পারবেন। এর ফলে নগদ টাকা বহনের ঝামেলা যেমন কমবে, তেমনি লেনদেন আরও দ্রুত ও সহজ হবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিলেও খুব দ্রুত তা সমাধান করা সম্ভব হবে। বিশ্বজুড়ে ক্যাশলেস লেনদেন ইতিমধ্যে নিরাপদ ও সহজ হিসেবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে এই আধুনিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৫:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬