Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পদত্যাগ নির্দেশনার পর স্পিকারের সঙ্গে দেখা করলেন এমপি ফেরদৌসী মিষ্টি

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পদত্যাগের নির্দেশনার পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

বৃহস্পতিবার দুপুর দেড়টার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে কয়েক মিনিট অবস্থানের পর তিনি বের হয়ে যান।

স্পিকারের দপ্তর থেকে বের হওয়ার পর সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেরদৌসী। এ সময় তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি। দল যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব।’

সাংবাদিকেরা তার কাছে জানতে চান, তিনি পদত্যাগ করেছেন কি না—এই প্রশ্নের জবাব না দিয়ে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্পিকারের কার্যালয়ের একাধিক কর্মকর্তা এমপি মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এ বিষয়ে মন্তব্য করেননি। স্পিকারের দপ্তর সূত্র জানিয়েছে, শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ দেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগ নির্দেশনার পর স্পিকারের সঙ্গে দেখা করলেন এমপি ফেরদৌসী মিষ্টি

সর্বশেষ হালনাগাদ : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬