Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: এমপিকে পদত্যাগের নির্দেশকে ‘সেইফ এক্সিটের প্রচেষ্টা’ বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়াকে ‘সেইফ এক্সিটের প্রচেষ্টা’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, অতীতে বারবার বিএনপির তথাকথিত বহিষ্কার নাটক দেখেছে জনগণ। কোনো গুরুতর অপরাধ ধামাচাপা দিতে এ ধরনের রাজনৈতিক কৌশল আর মেনে নেওয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে সরকারকে আন্তরিকতার প্রমাণ দিতে হবে। অন্যথায় পুরো ঘটনাটিকে কেবল জনরোষের মুখে রাজনৈতিক স্যাক্রিফাইস ও পিআর স্টান্ট হিসেবেই বিবেচনা করবে জনগণ।

সাদিক কায়েম অভিযোগ করে বলেন, হামলার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিএনপি সরকারের মন্ত্রী ও এমপিরা নানা ধরনের অসংলগ্ন ও স্ববিরোধী বক্তব্য দিয়ে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রাড্ডা ক্লিনিকটি দ্রুত পুনর্নির্মাণ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা পুনরায় চালু করার দাবি জানান তিনি। সারা দেশে সরকারি দলের নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দখলদারি এবং চাঁদাবাজির রাজনীতির লাগাম অবিলম্বে টেনে ধরারও আহ্বান জানান ডাকসু ভিপি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: এমপিকে পদত্যাগের নির্দেশকে ‘সেইফ এক্সিটের প্রচেষ্টা’ বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সর্বশেষ হালনাগাদ : ০৪:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬