Dhaka ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পাবনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সুজানগর উপজেলা আ.লীগ সভাপতিসহ ১৫ নেতাকর্মী আটক

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

পাবনায় নাশকতার পরিকল্পনা এবং ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সকালে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা একটি মাইক্রোবাসে করে শহরে এসে নাশকতার পরিকল্পনা করছিল এবং পরে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিকভাবে আব্দুল ওহাবের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় পাঠানো হয়।

পুলিশের রেকর্ড অনুযায়ী, আওয়ামী নেতা আব্দুল ওহাব এর আগেও গ্রেফতার হয়েছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মথুরাপুর এলাকা থেকে আটকের পর পুলিশের ভ্যান থেকে তাকে ছিনিয়ে নেওয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি সুজানগরে দলীয় কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা চালিয়ে আসছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পাবনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সুজানগর উপজেলা আ.লীগ সভাপতিসহ ১৫ নেতাকর্মী আটক

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬