Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গ্যাস সংকটে ঢাবির হলে লাকড়ি দিয়ে রান্না, বাড়ছে খাবারের দাম

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

দেশজুড়ে চলমান তীব্র গ্যাস সংকটের প্রত্যক্ষ প্রভাব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যান্টিনে। পাইপলাইনে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় বাধ্য হয়ে লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে রাঁধুনিদের। এর ফলে একদিকে যেমন রান্নার খরচ ও সময় দুটোই বেড়ে গেছে, অন্যদিকে এর প্রভাব পড়েছে খাবারের মূল্যের ওপরও।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ক্যান্টিন পরিচালক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের অধিকাংশ সময়ই গ্যাসের সরবরাহ পাওয়া যায় না। তাই অতিরিক্ত অর্থ খরচ করে প্রতিদিন দুই হাজার টাকার লাকড়ি কিনতে হচ্ছে। চুলার তীব্র তাপ ও ধোঁয়ায় দীর্ঘ সময় কাজ করায় অসুস্থ হয়ে পড়ছেন বাবুর্চিরা। এই বাড়তি খরচের বোঝা সামলাতে বাধ্য হয়েই মুরগি, মাংস ও ডিমের মতো বিভিন্ন পদের খাবারে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন ক্যান্টিন মালিকরা।

এদিকে আবাসিক হলগুলোতে গ্যাস সংকটের পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গরমে ফ্যান না চলা এবং খাবারের বাড়তি দামের কারণে তাদের স্বাভাবিক পড়ালেখা ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত এই সংকট নিরসনে হল প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গ্যাস সংকটে ঢাবির হলে লাকড়ি দিয়ে রান্না, বাড়ছে খাবারের দাম

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬