দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬২০ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা ২৪৫ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার এবং মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছে।
ব্রেকিং নিউজ :


























