Dhaka ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

একাত্তরের পরাজিত শক্তি আজও দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ শীর্ষক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছিল এবং মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিতে চেয়েছিল, সেই একই অপশক্তি আজও সক্রিয় রয়েছে। ঘরের সব বাধা উপেক্ষা করে বীর জনতা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল। অথচ সেই স্বাধীনতাবিরোধী চক্র এখনো বসে নেই; তারা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

প্রতিবেশী দেশে অবস্থানরত ফ্যাসিস্ট শক্তির তৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তের ওপারে বসে থাকা ফ্যাসিস্টরা সেখান থেকে উসকানি দিচ্ছে এবং তাদের দোসররা দেশে বসে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে। তারা আগামী ডিসেম্বরে সরকারের পতন ঘটানোর হুমকি দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী দেশে এইচআইভি সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রবণতা মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬