Dhaka ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফুলপুরে নিম্নমানের কাজের অভিযোগে রাস্তার কার্পেটিং তুলে ফেললেন এলাকাবাসী

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজারগামী পাকা রাস্তার উন্নয়নকাজে চরম অনিয়মের মাধ্যমে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। বিটুমিন ও প্রাইম কোট সঠিকভাবে না দিয়ে দায়সারাভাবে কার্পেটিং করায় তা হাত দিয়ে টানতেই উঠে যাচ্ছে। এ ধরনের নিম্নমান কাজ দেখে ক্ষুব্ধ এলাকাবাসী নতুন কাজ করা রাস্তার কার্পেটিং হাত দিয়ে তুলে প্রতিবাদ জানিয়েছেন। জানা যায়, জিওবিএম প্রকল্পের আওতায় ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউপি-গোয়াডাঙ্গা বাজার সড়ক ভায়া চায়না বাজার, রামভদ্রপুর ও কাঁঠালতলী বাজার সড়ক রক্ষণাবেক্ষণ কাজ করছে ময়মনসিংহ শহরের মেসার্স খন্দকার ট্রেডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারের প্রতিনিধিরা তড়িঘড়ি করে ধুলাবালু পরিষ্কার না করেই নামেমাত্র বিটুমিন স্প্রে করে কার্পেটিংয়ের কাজ শেষ করার চেষ্টা করছিলেন।
সরেজমিনে দেখা যায়, রাস্তার বেশ কিছু অংশে হাত দিলেই পাপোশের মতো ওঠে আসছে কার্পেটিং। খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার সময় প্রতিবাদ করলেও ঠিকাদারের লোকেরা তা শোনেনি। বাধ্য হয়ে এলাকাবাসী একজোট হয়ে এ ভুয়া কার্পেটিং তুলে ফেলেছেন ও সঠিক নিয়মে পুনরায় কাজ করার দাবি জানাচ্ছেন। অভিযোগের বিষয়ে ঠিকাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে ফুলপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘বিষয়টি আমরা সরেজমিন তদন্ত করেছি ও অভিযোগের সত্যতা পেয়েছি। শিডিউল অনুযায়ী মান বজায় না রেখে কাজ করায় তা সংশোধন করে সঠিক নিয়মে কাজ করার জন্য ঠিকাদারকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফুলপুরে নিম্নমানের কাজের অভিযোগে রাস্তার কার্পেটিং তুলে ফেললেন এলাকাবাসী

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬