রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ক্ষুব্ধ জনতা সিটি করপোরেশনের কয়েকটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ ও অন্যান্য যানবাহনে ভাঙচুর চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরাতে অভিযান চালালে ব্যবসায়ীরা বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। জবাবে ব্যবসায়ীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের জেরে এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।






















