দেশের অন্যতম প্রধান জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ম্যানেজার’স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রাহকদের প্রায় ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে এই কনফারেন্স সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বীমা খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি মানুষের আর্থিক নিরাপত্তার পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে।
কোম্পানির শীর্ষ নির্বাহীরা জানান, ন্যাশনাল লাইফ সবসময় নির্দিষ্ট সময়ে গ্রাহকদের দাবি পরিশোধ করে আসছে, যার ফলে প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।


























