Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই: চিফ হুইপ

  • সর্বশেষ হালনাগাদ : ০২:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বর্তমান সরকার অত্যন্ত সবল অবস্থানে রয়েছে এবং বিন্দুমাত্র কাউকে সরকারকে দুর্বল ভাবার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

চিফ হুইপ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে যা যা প্রয়োজন তার সবই করা হবে। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর যারা প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে আশ্রয় নিয়েছে, তারা এবং তাদের সহযোগীরা সম্মিলিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া ধর্মের লেবাস ধারণ করে একটি চক্র বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে এবং ছোটখাটো বিষয়কে অতিরঞ্জিত করে সামনে নিয়ে আসছে বলে তিনি মন্তব্য করেন।

সংবিধান সংশোধন ও সংস্কারের বিষয়ে চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের বিষয়ে দেশের সকল রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। আগামীতে সংবিধান সংস্কারের প্রক্রিয়ার মাধ্যমেই সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ফিরিয়ে আনা হবে বলে তিনি দৃঢ় ব্যক্ত করেন। বর্তমান সরকার ও বিএনপি দেশের নিজস্ব মূল্যবোধকে এগিয়ে নিতে নিয়মিত কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, এরই অংশ হিসেবে দেশের খতিব ও পুরোহিতদের জন্য সরকারিভাবে ভাতার ব্যবস্থা করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই: চিফ হুইপ

সর্বশেষ হালনাগাদ : ০২:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬