Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল প্রথম ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) নিজ জেলা ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, এই সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী নানা গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচি ও সুধী সমাবেশে অংশ নেবেন।

সফরের শুরুতেই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন এবং দুপুর সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে তিনি বহুল প্রত্যাশিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর দুপুর দেড়টায় তিনি ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে একটি বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেবেন। পরবর্তীতে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন এবং সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এই সফরের মূল আকর্ষণ হিসেবে বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বহুল আলোচিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে (যেমন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য) কর্মরত ব্যক্তিদের সরকারি সম্মানী বা সহায়তা প্রদান করবেন। অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় তিনি ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন এবং রাত ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে ফেনী জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাজসাজ রব বিরাজ করছে। পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থল প্রস্তুত করার পাশাপাশি অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। এছাড়া জনসভায় আগত সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ পর্যাপ্ত পোর্টেবল টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। সড়ক যোগাযোগ নিরাপদ ও স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগ গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সংস্কার ও বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ প্রায় সম্পন্ন করেছে। উল্লেখ্য, এর আগে গত ১৭ সেপ্টেম্বর এই সফর নির্ধারিত থাকলেও পরবর্তীতে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ পুনর্নির্ধারিত করা হয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল প্রথম ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬