Dhaka ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেয়েদের প্যান্ট-জার্সি পরে মাঠে নামানো নিয়ে সাদিক কায়েমের সমালোচনা চরমোনাই পীরের

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের বাস্কেটবল টুর্নামেন্টে প্যান্ট-জার্সি পরে মাঠে নামার ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও অসন্তোষ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি অভিযোগ করেছেন যে, ডাকসুর ভিপি সাদিক কায়েম মেয়েদের এভাবে মাঠে নামিয়ে একটি ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টি করছেন এবং এটিকে ইতিহাসের প্রথম ঘটনা হিসেবে অভিহিত করে গর্ব প্রকাশ করছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাজধানী ঢাকায় আয়োজিত আইএবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর মন্তব্য করেন। সম্মেলনে চরমোনাই পীর বলেন, ‘সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে অসুন্দর পরিবেশ সৃষ্টি করছে। সেখানে আবার সে গর্ব করে বলে, দেশের ইতিহাসে প্রথম পারছে। কত কায়দা! এই কায়দা কতদিন চলবে?’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশ স্বাধীন হলেও সাধারণ মানুষ এখনো প্রকৃত মুক্তি ও সুশাসন থেকে বঞ্চিত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ নানা সামাজিক অনাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এসব অপরাধ রোধ করতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রচলিত রাজনৈতিক নীতির মাধ্যমে অতীতে কোনো দলই সমাজে কাঙ্ক্ষিত ও ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি এবং নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছে দেওয়া তাদের প্রতিশ্রুতিগুলো ভুলে যায় বলে তিনি মন্তব্য করেন।

ঢাকা মহানগর দক্ষিণ আইএবির সভাপতি শেখ ফজলে বারী মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেয়েদের প্যান্ট-জার্সি পরে মাঠে নামানো নিয়ে সাদিক কায়েমের সমালোচনা চরমোনাই পীরের

সর্বশেষ হালনাগাদ : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬